Little Soundলিটল সাউন্ড / Booksবই / Amader Ramadanআমাদের রমজান
Ramadan 1448 · a family journal · pre-orderরমজান ১৪৪৮ · পরিবারের খাতা · প্রি-অর্ডার
Amader Ramadanআমাদের রমজান
A 30-day journal for the whole family. One page a day, ten minutes before iftar.পুরো পরিবারের ৩০ দিনের খাতা। রোজ একটা পাতা, ইফতারের আগের দশ মিনিট।
Years from now your child may forget the lectures. They will not forget sitting at the table, waiting for the azan, with you.বড় হয়ে বাচ্চারা লম্বা নসিহত হয়তো ভুলে যাবে। কিন্তু আজানের অপেক্ষায় আপনার পাশে বসে থাকার দিনগুলো ভুলবে না।
Why this journalকেন এই খাতা
Once a year, the whole family sits down to eat at the same minute.বছরে একটা মাস পুরো পরিবার একই মিনিটে খেতে বসে।
When Ramadan comes, the house changes its face. Pots clatter in the kitchen before dawn. Someone eats sehri with one eye shut. And from late afternoon, every eye in the house is on the clock. The last fifteen minutes before iftar are the longest fifteen minutes of the year.
রমজান এলে বাসার চেহারাই বদলে যায়। ভোররাতে রান্নাঘরে হাঁড়ি-পাতিলের টুংটাং। কেউ একজন এক চোখ বন্ধ রেখেই সেহরি খায়। আর বিকেল গড়ালেই বাসার সবার চোখ ঘড়ির কাঁটায়। ইফতারের আগের পনেরো মিনিট সারা বছরের সবচেয়ে লম্বা পনেরো মিনিট।
Most families spend those minutes in silence, or on their phones. This journal asks for just ten of them. Open it on the table. Read one short line from the Quran or hadith. Do one small thing together. Then let the children answer one question. Some answers will make you laugh. A few you will remember for a long time.
বেশির ভাগ বাসায় এই সময়টা কাটে চুপচাপ, নয়তো মোবাইলে। এই খাতা তার থেকে শুধু দশটা মিনিট চায়। টেবিলে খাতাটা খুলুন। কুরআন বা হাদিসের ছোট্ট একটা কথা পড়ুন। সবাই মিলে ছোট্ট একটা কাজ করুন। তারপর বাচ্চাদের একটা প্রশ্ন করুন। কিছু উত্তর শুনে হাসবেন। দু-একটা হয়তো অনেক দিন মনে থাকবে।
Every quote carries its source.প্রতিটা কথার পাশে তার সূত্র।
Each daily line comes from the Quran, Sahih Bukhari or Sahih Muslim, with the reference printed under it, so you can look it up yourself.দিনের প্রতিটা কথা কুরআন, সহিহ বুখারি বা সহিহ মুসলিম থেকে। নিচে সূত্র ছাপা আছে, চাইলে নিজেই মিলিয়ে দেখতে পারবেন।
How a day worksএকটা দিন যেভাবে চলে
Four boxes on every daily pageপ্রতিটা দিনের পাতায় চারটা ঘর
The same order every day, so even a five-year-old knows what comes next.রোজ একই ক্রম, যাতে পাঁচ বছরের বাচ্চাও জানে এরপর কী আসছে।
Today's wordআজকের কথা
One verse or hadith, read aloud, with a line on what it means at home.একটা আয়াত বা হাদিস, জোরে পড়ার জন্য। সাথে এক লাইনে, বাসার ভাষায় তার মানে।
Ten minutes before iftarইফতারের আগে দশ মিনিট
One small task for everyone together. A call to grandma, a sadaqa box, a quiet dua.সবাই মিলে ছোট্ট একটা কাজ। দাদুকে ফোন, সদকার বাক্স, চুপচাপ একটা দোয়া।
The family trackerপরিবারের ট্র্যাকার
Five prayers, Quran, and one good deed, a row for each person. Not a contest.পাঁচ ওয়াক্ত নামাজ, কুরআন আর একটা ভালো কাজ, প্রত্যেকের জন্য এক সারি। প্রতিযোগিতা নয়।
Kids' corner and a questionছোটদের কোণ আর একটা প্রশ্ন
A picture to colour, a question for the iftar table, and a line for what you are grateful for.রঙ করার একটা ছবি, ইফতারের টেবিলের একটা প্রশ্ন, আর আলহামদুলিল্লাহ বলার একটা লাইন।
See insideভেতরটা দেখুন
Twelve pages from the journalখাতার বারোটা পাতা
Tap a page to see it large.বড় করে দেখতে পাতার ওপর চাপুন।
Swipe or scroll sideways to see more pages.আরও পাতা দেখতে পাশে সরান।
Day 1 · a question at the tableদিন ১ · টেবিলের প্রশ্ন
This Ramadan, which one thing about yourself would you like to change a little?এই রমজানে নিজের কোন একটা জিনিস একটু বদলাতে চাও?
Everyone writes one goal on page 4. The children write their own, spelling mistakes and all.সবাই পৃষ্ঠা ৪-এ নিজের একটা লক্ষ্য লেখে। ছোটদেরটা ছোটরাই লেখে, বানান ভুল হলেও।
Day 3 · a question at the tableদিন ৩ · টেবিলের প্রশ্ন
Who finds it hardest to wake up for sehri? Be honest!সেহরিতে উঠতে সবচেয়ে কষ্ট হয় কার? সত্যি করে বলো!
Today's task: decide who wakes whom tomorrow. A child can be the "sehri postman" for a day.আজকের কাজ: কাল সেহরিতে কে কাকে ডাকবে, ঠিক করা। ছোটরা একদিন "সেহরির ডাকপিয়ন" হতে পারে।
Day 18 · ten minutes before iftarদিন ১৮ · ইফতারের আগে দশ মিনিট
Which thing was a little hard to give away? Why?কোন জিনিসটা দিতে একটু মায়া লাগল? কেন?
Everyone finds clothes or toys in good shape that nobody uses, to give away before Eid.সবাই আলমারি থেকে এমন জামা বা খেলনা বের করে, যেটা ভালো আছে কিন্তু আর কাজে লাগে না। ঈদের আগে কাউকে দেওয়ার জন্য।
Day 25 · the odd nightsদিন ২৫ · বিজোড় রাত
What will we do in tonight's fifteen minutes?আজ রাতের পনেরো মিনিটে আমরা কী কী করব?
Stars on the moon chart for nights 21, 23, 25, 27 and 29. A little Quran, a little dua, then bed for the small ones.চাঁদের চার্টে ২১, ২৩, ২৫, ২৭, ২৯-এর পাশে তারা। একটু কুরআন, একটু দোয়া, তারপর ছোটদের ঘুম।
The kids' cornerছোটদের কোণ
Thirty pictures, already drawn. The crayons are up to them.ত্রিশটা ছবি আগেই আঁকা। রঙটা শুধু ওদের।
Simple things a child knows and likes: a lantern, a bowl of dates, a duck on a pond, a tiffin carrier taking iftar to a neighbour.বাচ্চারা চেনে আর ভালোবাসে, এমন সহজ জিনিস: ফানুস, খেজুরের বাটি, পুকুরে হাঁস, পাশের বাসায় ইফতার নিয়ে যাওয়ার টিফিন ক্যারিয়ার।
One picture on every daily page, linked to that day's task.প্রতিটা দিনের পাতায় একটা করে ছবি, সেদিনের কাজের সাথে মিলিয়ে।
What the journal holdsখাতায় যা আছে
From the first sehri to the morning after Eidপ্রথম সেহরি থেকে ঈদের পরের সকাল পর্যন্ত
- Our familyআমাদের পরিবারA family picture and one goal for each personপরিবারের ছবি আর প্রত্যেকের একটা লক্ষ্য
- Why Ramadan is specialরমজান কেন বিশেষFour short lines, each with its sourceচারটা ছোট কথা, প্রতিটার সূত্রসহ
- Simple rules of fastingরোজার সহজ নিয়ম
- Children's fasting, step by stepছোটদের রোজা, ধাপে ধাপেTill Zuhr, till Asr, then a full day. When to break the fast.যোহর পর্যন্ত, আসর পর্যন্ত, তারপর পুরো দিন। কখন রোজা ভেঙে দেবেন।
- Duas to learnশেখার দোয়া
- 30 moons chart৩০টা চাঁদের চার্টColour one moon every eveningরোজ সন্ধ্যায় একটা চাঁদ রঙ করো
- Three decades, three themesতিন দশক, তিন ভাবনাPrayer and Quran · kindness and family · dua and Laylatul Qadrনামাজ ও কুরআন · দয়া ও পরিবার · দোয়া ও কদরের রাত
- Our sadaqa boxআমাদের সদকার বাক্সWith a page to work out the fitraফিতরার হিসাবের পাতাসহ
- Getting ready for Eidঈদের প্রস্তুতি
- After Ramadanরমজানের পরA Shawwal habit tracker and the six fastsশাওয়ালের অভ্যাসের ঘর আর ছয় রোজা
- A Ramadan certificateরমজানের সনদSigned by Abbu and Ammuবাবা-মায়ের সই করা
- Memories page and stickersস্মৃতির পাতা আর স্টিকার
For parentsবাবা-মায়ের জন্য
No lectures. No scoreboard. Just ten minutes.লম্বা নসিহত নেই। নম্বরের খাতা নেই। শুধু দশ মিনিট।
Chithi is seven. On her first day she fasted till Zuhr, and her mother smiled and said, "That's enough for today." The next week she made it to Asr. Every child has their own pace. The journal is built for that.
চিঠির বয়স সাত। প্রথম দিন সে যোহর পর্যন্ত রোজা রেখেছিল। মা হাসিমুখে বললেন, "আজকের মতো যথেষ্ট।" পরের সপ্তাহে আসর পর্যন্ত। সব বাচ্চার গতি এক নয়, আর এক হওয়ার দরকারও নেই। খাতাটা সেভাবেই বানানো।
- A letter at the front on how to use it, written for youশুরুতেই আপনার জন্য একটা চিঠি, খাতাটা কীভাবে ব্যবহার করবেন
- A clear list of signs that a child should break the fastকোন লক্ষণ দেখলে বাচ্চার রোজা ভেঙে দেবেন, পরিষ্কার তালিকা
- Missed a day? Nothing is lost. Start again tomorrow.কোনো দিন বাদ গেলে কিছু হয় না। পরদিন আবার শুরু।
- Something to keep: years later, this is the page everyone will read firstরেখে দেওয়ার মতো: কয়েক বছর পর আলমারি থেকে বের হলে স্মৃতির পাতাটাই সবাই আগে পড়বে
The journal in your handsহাতে নিলে যা পাবেন
Big enough for small hands to write inছোট হাতে লেখার মতো বড়
| Sizeমাপ | A4 portrait (210 × 297 mm)A4, লম্বালম্বি (২১০ × ২৯৭ মিমি) |
|---|---|
| Pagesপাতা | 48 inside, plus coverভেতরে ৪৮, সাথে প্রচ্ছদ |
| Bindingবাঁধাই | Sewn, so it opens flat on the tableসেলাই বাঁধাই, টেবিলে খুলে রাখা যায় |
| Coverপ্রচ্ছদ | 300 GSM art card৩০০ জিএসএম আর্ট কার্ড |
| Daily pagesদিনের পাতা | 30, one for each day৩০টা, প্রতিদিনের জন্য একটা |
| To colourরঙ করার ছবি | 30 line drawings৩০টা |
| Ageবয়স | 5 and up, with the whole family৫ বছর ও তার বেশি, পুরো পরিবার একসাথে |
| Languageভাষা | Banglaবাংলা |
| Publisherপ্রকাশক | Little Sound Publicationলিটল সাউন্ড পাবলিকেশন |
Pre-orderপ্রি-অর্ডার
Tell us where to send itকোথায় পাঠাব, বলে দিন
Takes about a minute. Nothing to pay now. The journal reaches you before Ramadan, and you pay the courier then.এক মিনিটের মতো লাগবে। এখন কোনো টাকা দিতে হবে না। রমজানের আগে খাতা হাতে পৌঁছাবে, তখন কুরিয়ারকে টাকা দেবেন।
Questionsপ্রশ্ন ও উত্তর
Things parents usually askবাবা-মায়েরা সাধারণত যা জানতে চান
When will it reach me?খাতা কবে হাতে পাব?
This is a pre-order. We send the journals out before Ramadan begins, so you have it on the table for the first sehri. We will call to confirm before sending.এটা প্রি-অর্ডার। রমজান শুরুর আগেই খাতা পাঠিয়ে দেব, যাতে প্রথম সেহরির দিনই টেবিলে থাকে। পাঠানোর আগে ফোন করে কনফার্ম করব।
Do I pay now?টাকা কি এখনই দিতে হবে?
No. Pay the courier in cash when the parcel arrives.না। পার্সেল হাতে পেলে কুরিয়ারকে নগদ টাকা দেবেন।
My child is four. Is it too early?আমার বাচ্চার বয়স চার। আগে হয়ে যাবে?
The colouring pictures and the moon chart work for a four-year-old. The reading and writing parts are for a parent or an older sibling to do with them. The journal is for the whole family, not for one child alone.রঙ করার ছবি আর চাঁদের চার্ট চার বছরের বাচ্চাও পারবে। পড়া আর লেখার অংশগুলো বাবা-মা বা বড় ভাইবোন সাথে বসে করবে। খাতাটা পুরো পরিবারের, একা একটা বাচ্চার নয়।
We have three children. Do we need three copies?আমাদের তিনটা বাচ্চা। তিন কপি লাগবে?
One journal is meant for one family, with a tracker row for everyone. But children do fight over whose turn it is to colour. If that sounds like your house, a second copy keeps the peace.একটা খাতা এক পরিবারের জন্য, ট্র্যাকারে সবার জন্য একটা করে সারি আছে। তবে কার পালা রঙ করার, তা নিয়ে বাচ্চারা ঝগড়া করে। আপনার বাসায় এমন হলে আরেক কপি নিলে শান্তি থাকে।
Can I order it with other books?অন্য বইয়ের সাথে একসাথে নিতে পারব?
Yes. Tick them in the order form. Everything comes in one parcel with one delivery charge. If you order this with a book that is already in stock, the whole parcel is sent together before Ramadan.পারবেন। অর্ডার ফর্মে টিক দিন। সব এক পার্সেলে, ডেলিভারি চার্জ একবারই। এখনই পাওয়া যায় এমন বইয়ের সাথে নিলে পুরো পার্সেল একসাথে রমজানের আগে পাঠানো হবে।
What if it arrives damaged?নষ্ট অবস্থায় এলে?
Check it in front of the courier. If a page is torn or the binding is loose, return it right there and pay nothing.কুরিয়ারের সামনেই একবার দেখে নিন। পাতা ছেঁড়া বা বাঁধাই ঢিলা হলে সেখানেই ফেরত দিন, কোনো টাকা দিতে হবে না।
We want copies for a school, madrasa or as Ramadan gifts.স্কুল, মাদ্রাসা বা রমজানের উপহার হিসেবে বেশি কপি নিতে চাই।
Write the number of copies in the form and add a note, or call us. We will arrange a bulk price.ফর্মে কপির সংখ্যা লিখে নোটে জানিয়ে দিন, অথবা ফোন করুন। পাইকারি দরের ব্যবস্থা করা যাবে।
For after Ramadanরমজানের পরের জন্য
Hate Kolome Islam Shikkha, Vol. 1. For ages 9–15, learning Islam by understanding it, with a parent beside them.হাতে-কলমে ইসলাম শিক্ষা, প্রথম খণ্ড। ৯–১৫ বছরের জন্য, মুখস্থ নয়, বুঝে শেখা, বাবা-মা পাশে বসে।