ফেরত ও রিফান্ড নীতি
বই হাতে পাওয়ার পর যদি কিছু ঠিক না থাকে, আমরা সেটা ঠিক করে দেব। নিচে কখন কী হবে, তা স্পষ্ট করে লেখা।
সংক্ষেপে: ভুল বই, ছেঁড়া-ভেজা বই, বা ছাপার ত্রুটি থাকলে ৪৮ ঘণ্টার মধ্যে ছবি তুলে আমাদের জানান — আমরা বদলে দেব বা টাকা ফেরত দেব, কুরিয়ার খরচ আমাদের।
১. ডেলিভারির সময় পার্সেল দেখা
টাকা দেওয়ার আগে বাইরের মোড়কটা দেখে নিন। মোড়ক ছেঁড়া, ভেজা বা খোলা মনে হলে ডেলিভারিম্যানের সামনেই খুলে দেখুন। সমস্যা থাকলে পার্সেলটি ফেরত দিন এবং সঙ্গে সঙ্গে আমাদের জানান — আপনাকে কোনো টাকা দিতে হবে না।
২. কোন কোন ক্ষেত্রে বদল বা টাকা ফেরত
| অবস্থা | আমরা যা করব |
|---|---|
| ভুল বই পাঠানো হয়েছে | সঠিক বইটি পাঠাব, কুরিয়ার খরচ আমাদের |
| বই ছেঁড়া, ভেজা বা ক্ষতিগ্রস্ত | নতুন কপি পাঠাব, কুরিয়ার খরচ আমাদের |
| ছাপার ত্রুটি — পাতা নেই, উল্টো বাঁধাই, লেখা ঝাপসা | নতুন কপি পাঠাব, কুরিয়ার খরচ আমাদের |
| বইয়ের সংখ্যা কম এসেছে | বাকিটা পাঠাব বা ওই অংশের টাকা ফেরত দেব |
| মত বদলেছে, বই অক্ষত আছে | ৩ দিনের মধ্যে ফেরত নেব; ফেরতের কুরিয়ার খরচ আপনার |
৩. কোন কোন ক্ষেত্রে ফেরত নেওয়া যাবে না
- বইয়ে লেখা, দাগ দেওয়া বা পাতা ভাঁজ করা হলে।
- পড়ে শেষ করে ফেরত দিতে চাইলে।
- বইয়ের বিষয়বস্তু বা মতামত পছন্দ না হলে — বইয়ের সূচি ও নমুনা পাতা আগে থেকেই সাইটে দেওয়া আছে।
- হাতে পাওয়ার ৩ দিন পেরিয়ে গেলে (ত্রুটির ক্ষেত্রে ৪৮ ঘণ্টার নিয়ম প্রযোজ্য)।
৪. কীভাবে জানাবেন
হোয়াটসঅ্যাপে বা say99@littlesoundpub.com ঠিকানায় লিখুন। সঙ্গে দিন —
- আপনার অর্ডার নম্বর বা যে নম্বরে অর্ডার করেছিলেন
- সমস্যার ছবি (ছাপার ত্রুটি হলে ওই পাতার ছবি)
৫. টাকা ফেরত কীভাবে
টাকা ফেরতের দরকার হলে আপনার বিকাশ বা নগদ নম্বরে পাঠিয়ে দেব, সাধারণত অনুরোধ অনুমোদনের ৭ কর্মদিবসের মধ্যে। ক্যাশ অন ডেলিভারি বলে আগে থেকে কোনো টাকা নেওয়া হয় না, তাই বেশিরভাগ ক্ষেত্রে ফেরতের প্রশ্নই আসে না — বই বদলে দেওয়াই যথেষ্ট হয়।
৬. অর্ডার বাতিল
বই কুরিয়ারে দেওয়ার আগপর্যন্ত যেকোনো সময় বিনা খরচে অর্ডার বাতিল করা যাবে। শুধু হোয়াটসঅ্যাপে জানিয়ে দিন।
Returns & Refunds
If something is not right with the book you receive, we will put it right. Here is exactly what happens, and when.
In short: if you get the wrong book, a damaged book, or a printing fault, tell us within 48 hours with a photo — we will replace it or refund you, and we pay the courier.
1. Checking the parcel at delivery
Look at the outer packet before you pay. If it is torn, wet or already open, open it in front of the delivery person. If there is a problem, return the parcel and tell us straight away — you pay nothing.
2. When we replace or refund
| Situation | What we do |
|---|---|
| Wrong book sent | We send the correct one; we pay the courier |
| Book torn, wet or damaged | We send a fresh copy; we pay the courier |
| Printing fault — missing pages, wrong binding, blurred print | We send a fresh copy; we pay the courier |
| Fewer copies than ordered | We send the rest, or refund that part |
| Changed your mind, book unused | Return within 3 days; you pay the return courier |
3. When we cannot accept a return
- The book has been written in, marked or had pages folded.
- The book has been read through and is then returned.
- You did not like the content or the views in it — the contents list and sample pages are on the site before you buy.
- More than 3 days have passed since delivery (for faults, the 48-hour rule applies).
4. How to tell us
Message us on WhatsApp or email say99@littlesoundpub.com, with:
- your order number, or the phone number you ordered with
- a photo of the problem (for a printing fault, a photo of that page)
5. How refunds are paid
Where a refund is due we send it to your bKash or Nagad number, normally within 7 working days of approving the request. Because payment is cash on delivery, nothing is taken in advance, so in most cases a replacement is all that is needed.
6. Cancelling an order
You can cancel free of charge any time before the book is handed to the courier. Just tell us on WhatsApp.